ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ট্রাম্প
- আপডেট সময় ১১:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 26
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে বা কত সময়ের মধ্যে সংঘাতের অবসান ঘটবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। ট্রাম্পের ভাষ্য, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধ খুব দ্রুতই গুটিয়ে আনা হবে। তবে এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।
এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে পরস্পরবিরোধী অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একই সঙ্গে সামরিক পদক্ষেপ জোরদার এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বিবেচনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে কয়েকটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রস্তাবিত একটি নতুন শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার পথ খুঁজছেন।
সূত্র: আল-জাজিরা
























