ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফিফা অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় ফাইনালে উঠল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে টায়ার ই-এর ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন রাতুল।

আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন রাতুল। এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

গ্যাবনের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ। আট ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়।

আরও পড়ুন  নারী বিশ্বকাপ: ২০৩১ সাল থেকে ৪৮ দলের টুর্নামেন্টের অনুমোদন দিল ফিফা

এর আগে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। শেষ ষোলোতে সিঙ্গাপুর এবং শেষ ৩২-এর লড়াইয়ে সেশেলসের বিপক্ষে টাইব্রেকারে জয় পায় দলটি। নির্ধারিত সময়ে দুই ম্যাচই ১-১ গোলে ড্র হয়েছিল। পরে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ এবং সেশেলসকে ৪-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশের কিশোররা।

টুর্নামেন্টের শুরুতে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে পরাজিত হলেও ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে বাংলাদেশের কিশোররা।

গ্যাবনকে হারানোর পর এবার টায়ার ই-এর শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। ফাইনালে জিততে পারলে এই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করবে দলটি।

তবে টায়ার ই-এর শিরোপা জেতা আর পুরো টুর্নামেন্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এক বিষয় নয়। প্রতিযোগিতার মূল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ-এর লড়াইয়ে।

নিউজটি শেয়ার করুন

ফিফা অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় ফাইনালে উঠল বাংলাদেশ

আপডেট সময় ১২:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে টায়ার ই-এর ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন রাতুল।

আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন রাতুল। এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

গ্যাবনের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ। আট ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়।

আরও পড়ুন  ২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস, চলছে ফিফার তদন্ত