ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ফিলিস্তিনের জাতীয় নির্বাচন পুনরায় স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 52

ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃপক্ষের নানা বিধিনিষেধ ও অস্থির রাজনৈতিক-নিরাপত্তা পরিস্থিতিকে কারণ দেখিয়ে আসন্ন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন পিছিয়ে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভোটগ্রহণের নতুন সময়সীমা ঠিক করা হয়েছে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর।

শনিবার (১০ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াফা’-য় প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির জরুরি পর্যালোচনা সভা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট আব্বাস এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অবাধ, নিরপেক্ষ ও সর্বাত্মক নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের উপযুক্ত পরিবেশ থাকা দরকার, বর্তমান প্রেক্ষাপটে তা নেই। বিশেষ করে দখলীকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত প্রতিবন্ধকতার কারণে নির্ধারিত সময়ে ভোট নেওয়া সম্ভব নয় বলে পিএলও-র বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন  ৪০টি দেশে প্রবাসী ভোটার তালিকা প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

আগের সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ২৮ নভেম্বর আইনসভা বা সংসদ নির্বাচন এবং ২০২৭ সালের শুরুর দিকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক মহল থেকে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের তাগিদ থাকলেও, উদ্ভূত পরিস্থিতির মুখে দুটি নির্বাচনই ২০২৭ সালের সেপ্টেম্বরে একসাথে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনের জাতীয় নির্বাচন পুনরায় স্থগিত

আপডেট সময় ০৯:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃপক্ষের নানা বিধিনিষেধ ও অস্থির রাজনৈতিক-নিরাপত্তা পরিস্থিতিকে কারণ দেখিয়ে আসন্ন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন পিছিয়ে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভোটগ্রহণের নতুন সময়সীমা ঠিক করা হয়েছে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর।

শনিবার (১০ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াফা’-য় প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির জরুরি পর্যালোচনা সভা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট আব্বাস এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অবাধ, নিরপেক্ষ ও সর্বাত্মক নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের উপযুক্ত পরিবেশ থাকা দরকার, বর্তমান প্রেক্ষাপটে তা নেই। বিশেষ করে দখলীকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত প্রতিবন্ধকতার কারণে নির্ধারিত সময়ে ভোট নেওয়া সম্ভব নয় বলে পিএলও-র বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন  প্রবাসীদের জন্য ৮ দেশে চলছে ভোটার নিবন্ধন