ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
মিলনের পর স্ত্রী খাদ্যে পরিণত হয় পুরুষ অক্টোপাস কাশ্মীরে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক ফুটবলার রেমন ভেগা ইলিশের নিরাপদ প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান: এ্যানি মেসির বিদায়ী পোস্টে রোনালদোর শ্রদ্ধা টেক্সটাইল শিল্পে পানি সংরক্ষণের আহ্বান এ্যানির নিরাপদ পানি জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প: মঈন খান নোবেলজয়ীদের হাতে আঁকা পোর্ট্রেটের নেপথ্যে যে কারণ!

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

পাবনা শহরের লস্করপুর টার্মিনাল এলাকায় সংবাদকর্মী নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পাবনা সদর থানায় অভিযোগটি দেওয়া হয়। এর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লস্করপুর টার্মিনালসংলগ্ন একটি গেটের পাশে চায়ের দোকানের সামনে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নবী নেওয়াজ মহেন্দপুর এলাকার মৃত আবু সামা মিয়ার ছেলে। তিনি গাজী টেলিভিশনের (জিটিভি) পাবনা জেলা প্রতিনিধি এবং পাবনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন  গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত সাংবাদিক নিহতের সংখ্যা ২১১ ছাড়াল

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে মাথায় কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় কোপ ঠেকাতে হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে তার হাতে আঘাত লাগে। পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মাথার পেছন, হাত, পিঠ, বুক, মুখ, গলা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে তিনি গুরুতর আঘাত পান।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার শার্টের পকেটে থাকা ২০০ টাকা ও একটি হেডফোন নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় নবী নেওয়াজকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম বলেন, লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ ও সাধারণ সম্পাদক শামসুল আলম। তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

পাবনা শহরের লস্করপুর টার্মিনাল এলাকায় সংবাদকর্মী নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পাবনা সদর থানায় অভিযোগটি দেওয়া হয়। এর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লস্করপুর টার্মিনালসংলগ্ন একটি গেটের পাশে চায়ের দোকানের সামনে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নবী নেওয়াজ মহেন্দপুর এলাকার মৃত আবু সামা মিয়ার ছেলে। তিনি গাজী টেলিভিশনের (জিটিভি) পাবনা জেলা প্রতিনিধি এবং পাবনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন  সাংবাদিক দেবাশীষ ও ছেলের সৎকার, স্ত্রী-শ্বশুরের দাফন