ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দেশের ইতিহাসে এ বছরই শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

শিক্ষাখাতে দেশের ইতিহাসে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এই বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকবে না।

আরও পড়ুন  দুবাইয়ে ভয়াবহ ঝড়-বৃষ্টি বজ্রপাতের কবলে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা

তিনি বলেন, বর্তমান সময়ে কারিগরি ও ব্যবহারিক জ্ঞান অপরিহার্য। তাই শিক্ষাদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা প্রয়োজন। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে নয়, বরং শিক্ষাদানের সহায়ক হিসেবে ব্যবহার করতে চান তারা। এ লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিধি বাড়ানো এবং বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ ধরে রাখতে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।

সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা কোনোভাবেই বিকল্প বা বাধ্যতামূলক পেশা হতে পারে না। মেধাবীদের পছন্দের প্রথম সারির পেশা হিসেবে শিক্ষকতাকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষক নিয়োগে মেধাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

দেশের ইতিহাসে এ বছরই শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

শিক্ষাখাতে দেশের ইতিহাসে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এই বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকবে না।

আরও পড়ুন  বাজেট মডেল পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী আমির খসরু