ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিচার বিভাগের বাজেট না বাড়ালে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 114

ছবি: সংগৃহীত

বিচার বিভাগের বাজেট বৃদ্ধি না হলে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২ মে) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম নিয়ে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “দেশের অন্যান্য খাতের তুলনায় বিচার বিভাগ এখনও সবচেয়ে অবহেলিত।” মামলা জট ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাটাতে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বিচারক, আইনজীবী ও তদন্ত সংশ্লিষ্টদের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মিথ্যা মামলার প্রবণতা কমাতে আইনি সংস্কারের কথা উল্লেখ করে জানান, বিচারকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে। এছাড়াও তিনি অতীত সরকারের সময় বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে, অতীতে কিছু বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছিলেন।

আরও পড়ুন  ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী

তনু হত্যা মামলার অগ্রগতির বিষয়ে আইনমন্ত্রী জানান, এই মামলার বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

বিচার বিভাগের বাজেট না বাড়ালে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন: আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

বিচার বিভাগের বাজেট বৃদ্ধি না হলে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২ মে) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম নিয়ে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “দেশের অন্যান্য খাতের তুলনায় বিচার বিভাগ এখনও সবচেয়ে অবহেলিত।” মামলা জট ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাটাতে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বিচারক, আইনজীবী ও তদন্ত সংশ্লিষ্টদের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মিথ্যা মামলার প্রবণতা কমাতে আইনি সংস্কারের কথা উল্লেখ করে জানান, বিচারকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে। এছাড়াও তিনি অতীত সরকারের সময় বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে, অতীতে কিছু বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছিলেন।

আরও পড়ুন  নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী