ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে সর্বোচ্চ ১,৬৯১ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ বিভিন্ন মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। নতুন এই মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন  আবারো বাড়ল স্বর্ণের দাম

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমে হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

নিউজটি শেয়ার করুন

কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে সর্বোচ্চ ১,৬৯১ টাকা

আপডেট সময় ১২:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ বিভিন্ন মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। নতুন এই মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন  স্বর্ণের বাজারে নতুন দর: আবারও বাড়ল দাম