১০ বছরের সম্পর্কের ইতি: প্রীতম হাসান ও শেহতাজের বিচ্ছেদের সিদ্ধান্ত
- আপডেট সময় ১২:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 59
বিনোদন জগতের জনপ্রিয় দম্পতি সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী-গায়িকা শেহতাজ মনিরা হাশেম নিজেদের বৈবাহিক জীবনের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তাদের বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান শেহতাজ।
রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া ওই বার্তায় শেহতাজ উল্লেখ করেন, বিগত এক দশক ধরে একসঙ্গে পথচলার পর তারা দুজনই পারস্পরিক সম্মতি ও শ্রদ্ধাবোধ বজায় রেখে আলাদা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হঠাৎ এই বিচ্ছেদের খবরে তাদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে এক ধরনের বিষাদের সুর নেমে এসেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রকাশিত প্রীতমের আলোচিত গান ‘জাদুকর’-এর শুটিং সেটে প্রথম পরিচয় হয় এই যুগলের। সেই কাজের মাধ্যমেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা প্রায় পাঁচ বছর ধরে তারা প্রকাশ্যে আনেননি। পরবর্তীতে ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি অভিজাত রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারা বিবাহের পিঁড়িতে বসেন। অবশেষে দাম্পত্য জীবনের চার বছর মাথায় এসে নিজেদের পথ আলাদা করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিলেন এই জনপ্রিয় জুটি।
























