ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

তৃণমূল ছেড়ে এবার বিজেপির টিকিটে রাজ্যসভায় ফিরছেন কোয়েল মল্লিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী ও সাবেক তৃণমূল সংসদ সদস্য কোয়েল মল্লিক। তৃণমূলের সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার পর তাঁকে নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে রোববার (৪ অক্টোবর) তাঁর নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম জানানো হয়। আগামী ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠীর দিন তাঁর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে তৃণমূলের সংসদ সদস্য পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন নেতাকে রাজ্যসভায় পাঠিয়েছে দলটি। তাঁরা হলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। এবার একই পথে চতুর্থ ব্যক্তি হিসেবে কোয়েল মল্লিককেও রাজ্যসভায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে গণপিটুনি

গত ৯ জুলাই বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশচিককে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পরে তাঁরা রাজ্যসভায় যাওয়ার সুযোগ পান।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলটিতে ভাঙনের পর্ব শুরু হয়। সেই পরিস্থিতির মধ্যে গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন কোয়েল। সেদিন তাঁর কাছে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন এই অভিনেত্রী।

পদত্যাগের পরপরই কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ থেকেই তাঁর বিজেপিতে যোগদান এবং রাজ্যসভায় ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

এর আগে লোকসভায় তৃণমূলের কয়েকজন বিদ্রোহী সংসদ সদস্য একাধিকবার ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করেছিলেন। পরে ওই নেতারা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) নামে একটি দলে যোগ দেন। বর্তমানে তাঁরা নিজেদের কেন্দ্রের শাসকজোট এনডিএর শরিক বলে দাবি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল। একই তালিকায় ছিলেন রাজ্য পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।

মার্চে অনুষ্ঠিত নির্বাচনের পর ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল। তবে কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই বাদল অধিবেশন শুরুর আগে ১৬ জুলাই পদত্যাগ করেন তিনি। এবার সেই আসনের উপনির্বাচনেই বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

তৃণমূল ছেড়ে এবার বিজেপির টিকিটে রাজ্যসভায় ফিরছেন কোয়েল মল্লিক

আপডেট সময় ০৪:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী ও সাবেক তৃণমূল সংসদ সদস্য কোয়েল মল্লিক। তৃণমূলের সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার পর তাঁকে নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে রোববার (৪ অক্টোবর) তাঁর নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম জানানো হয়। আগামী ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠীর দিন তাঁর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে তৃণমূলের সংসদ সদস্য পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন নেতাকে রাজ্যসভায় পাঠিয়েছে দলটি। তাঁরা হলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। এবার একই পথে চতুর্থ ব্যক্তি হিসেবে কোয়েল মল্লিককেও রাজ্যসভায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।

আরও পড়ুন  নতুন আইন করছে মোদী সরকার বিপাকে মুসলিমরা