ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

‘জুলাই হত্যাকাণ্ড’ মামলায় গ্রেফতার হাবিবুল আউয়াল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 81

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ঢাকার আদাবর থানায় করা ওই মামলায় রোববার (৪ অক্টোবর) আদালতের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এ আবেদন করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে ও বোন

মামলার নথি ও তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ আগস্ট আদাবর থানায় মামলাটি করা হয়। পরে মামলাটিতে হাবিবুল আউয়ালকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, কাজী হাবিবুল আউয়াল ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ওই সময়ে ২০২৪ সালের জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তৎকালীন সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেন এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে কাজী হাবিবুল আউয়ালকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের জাতীয় নির্বাচনসহ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে ভোট জালিয়াতি ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিইসি। ২০২৫ সালের ২৫ জুন ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ওই মামলায় তাঁর বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ভোট প্রভাবিত করতে মিথ্যা তথ্য দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘ সময় কারাগারে থাকার পর গত ২১ সেপ্টেম্বর বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় পাসপোর্ট জমা রাখার শর্তে হাইকোর্ট তাঁকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত করেন।

এ বিষয়ে আপিল বিভাগে আগামী ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘জুলাই হত্যাকাণ্ড’ মামলায় গ্রেফতার হাবিবুল আউয়াল

আপডেট সময় ০২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ঢাকার আদাবর থানায় করা ওই মামলায় রোববার (৪ অক্টোবর) আদালতের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এ আবেদন করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিরুদ্ধে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প