ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তিন মাসে কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

ঢাকার যানজট কমাতে আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

নতুন বরাদ্দ করা জায়গায় ৮০টি বাস রাখার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনকালে বাস মালিক সমিতির প্রতিনিধিদের কাছে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন  কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী, ঢামেকে ভর্তি

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার কাজ করছে। মহাখালী বাস টার্মিনাল আগের জায়গাতেই থাকবে। তবে এর ডিপো সরিয়ে নেওয়া হবে পূর্বাচলে। অন্যদিকে, ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।

এদিকে, মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকাগুলোর যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

তিন মাসে কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

আপডেট সময় ০৫:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

ঢাকার যানজট কমাতে আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

নতুন বরাদ্দ করা জায়গায় ৮০টি বাস রাখার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনকালে বাস মালিক সমিতির প্রতিনিধিদের কাছে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন  কেরানীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক