ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির স্ত্রী থেকে কৃষকের স্ত্রী সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সালমান পোস্ট সরালেও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার জ্বালানি সংকট নিয়ে নাগরিকদের সতর্ক করল ইরান আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা: আরও পাঁচবার আসতে হলেও আসব দেশে এখন নৈরাজ্য নেই: তথ্য উপদেষ্টা সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ বাংলাদেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। সংগঠনটির তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এই র‍্যালির আয়োজন করা হয়।

আরও পড়ুন  মহান মে দিবস উপলক্ষে রাজধানীজুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি

র‍্যালিতে এসআরএফ সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাবেক সভাপতি মাসউদুর রহমান রানা, জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না, কোষাধ্যক্ষ ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ফকির, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, প্রকাশনা সম্পাদক ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল এবং কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে পাঠকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ০৪:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। সংগঠনটির তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এই র‍্যালির আয়োজন করা হয়।

আরও পড়ুন  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা