ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

দেশে এলপিজির কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  দাম কমল এলপিজির

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। এসব তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পর্যাপ্ত রয়েছে।

তিনি জানান, সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও দাম নিয়ে আয়োজিত এক সভায় আমদানিকারক ও অপারেটররা জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীকে জানিয়েছেন, দেশে এলপিজির কোনো সংকট নেই।

তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ছে। এ বিষয়ে সতর্ক করে জাহেদ উর রহমান বলেন, কেউ যাতে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা তৈরি হচ্ছে। এর প্রভাবেও দাম বাড়তে পারে। সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ

আপডেট সময় ০১:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে এলপিজির কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মার্চ মাসের জ্বালানি তেলের দাম প্রকাশ করল মন্ত্রণালয়