ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২২:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

দেশের সব উপজেলার ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এ কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। সৌর প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব সুলতানা আক্তার।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন: প্রতিমন্ত্রী

নির্দেশনায় বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনার ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এসব ব্যবস্থায় অন্তত দুই ঘণ্টার ব্যাকআপ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার কথা রয়েছে।

হাট-বাজারে সৌর প্যানেল স্থাপনের ব্যয় মেটাতে ইজারার অর্থ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর আওতায় সংশ্লিষ্ট হাটের রক্ষণাবেক্ষণ তহবিলের ১০ শতাংশ এবং উপজেলার সব হাট-বাজার উন্নয়নের জন্য বরাদ্দের আরও ১০ শতাংশ অর্থ এ কাজে ব্যয় করা যাবে।

সৌর প্যানেলের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি বাজারের স্থায়ী শেড এবং এলজিইডি নির্মিত ৪ থেকে ৫ তলা ভবনের ছাদ পরিমাপ করে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের মতে, উদ্যোগটি বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ ঘাটতি কমবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

আপডেট সময় ০৯:২২:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব উপজেলার ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এ কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। সৌর প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব সুলতানা আক্তার।

আরও পড়ুন  সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী