ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফ্রি-কিকের রেকর্ডের আরও কাছে মেসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ফ্রি-কিক থেকে ক্যারিয়ারের ৭৫তম গোল করে সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলের ঐতিহাসিক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রোববার সান দিয়েগো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলের ড্র ম্যাচে এই গোল করেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। এরপর ২৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে ডান দিক থেকে ফ্রি-কিক নেন মেসি। বাঁ পায়ের শটে বলটি বাঁকিয়ে বক্সের ভেতর দিয়ে দূরের কোণা দিয়ে জালে পাঠান তিনি। গোলটির আগে বল অন্য কোনো খেলোয়াড়ের শরীরে স্পর্শ করেনি।

এই গোলটি ইন্টার মায়ামির হয়ে মেসির ১০১তম। এর ফলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩০টি।

আরও পড়ুন  বিশ্বকাপের আগে মেসির অবসর গুঞ্জন তুঙ্গে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই মহাতারকা

ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোলের তালিকায় মেসির সামনে এখন শুধু ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা। তাঁর ফ্রি-কিক গোল ৭৮টি। ফলে রেকর্ডটি স্পর্শ করতে মেসির প্রয়োজন আরও তিনটি গোল।

গত ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া ফ্রি-কিক গোল করে মেসি এই তালিকায় ৭৪ গোলে পৌঁছেছিলেন। সান দিয়েগোর বিপক্ষে সর্বশেষ গোলের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন জাইর রোজা পিন্টোকে, যার ফ্রি-কিক গোল ৭৪টি।

তালিকায় রবার্তো দিনামিতে ৭৩ গোল নিয়ে পরের অবস্থানে রয়েছেন। আর জুনিনহো পের্নামবুকানোর ফ্রি-কিক গোল ৭২টি।

নিউজটি শেয়ার করুন

ফ্রি-কিকের রেকর্ডের আরও কাছে মেসি

আপডেট সময় ০৪:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসি ফ্রি-কিক থেকে ক্যারিয়ারের ৭৫তম গোল করে সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলের ঐতিহাসিক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রোববার সান দিয়েগো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলের ড্র ম্যাচে এই গোল করেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। এরপর ২৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে ডান দিক থেকে ফ্রি-কিক নেন মেসি। বাঁ পায়ের শটে বলটি বাঁকিয়ে বক্সের ভেতর দিয়ে দূরের কোণা দিয়ে জালে পাঠান তিনি। গোলটির আগে বল অন্য কোনো খেলোয়াড়ের শরীরে স্পর্শ করেনি।

এই গোলটি ইন্টার মায়ামির হয়ে মেসির ১০১তম। এর ফলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩০টি।

আরও পড়ুন  মাঠে রেকর্ড দর্শক নিয়ে মেসিদের জয়ে অপরাজিত থাকলো ইন্টার মায়ামি