ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পরোয়ানাভুক্ত আসামিদের আগামী ২২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির করার কথা রয়েছে।

মামলার আট আসামির মধ্যে মাকসুদ কামাল ও মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

অভিযুক্তদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য পাঁচজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

নিউজটি শেয়ার করুন

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট সময় ০৫:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬