ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বয়স ‘তেরো’, সরকারি ভবনে লিখতে চান দুদু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের বয়স ‘তেরো’—এই সংখ্যাটি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন ও প্রতিবাদী পোস্টে তিনি এ কথা জানান।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার: দুদু

পোস্টে শামসুজ্জামান দুদু লেখেন, অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাটি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছার কথা জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এ বয়সে একটি শিশুর স্কুল, বন্ধু, পরিবার, পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা। কিন্তু অপ্রতিমের ক্ষেত্রে সেই ভবিষ্যৎ আর পূর্ণ হওয়ার সুযোগ হয়নি।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম।

নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান চালান।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অপ্রতিমের বয়স ‘তেরো’, সরকারি ভবনে লিখতে চান দুদু

আপডেট সময় ০১:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের বয়স ‘তেরো’—এই সংখ্যাটি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন ও প্রতিবাদী পোস্টে তিনি এ কথা জানান।

আরও পড়ুন  অপ্রতিম হত্যায় চারজন গ্রেপ্তার, সম্পৃক্ততার কথা স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী