ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

“পরীক্ষা ভালো হবে না”, মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

কয়েকদিন পর পরিক্ষা। প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নিতে পারেননি। তাই ফলাফল খারাপ হতে পারে। এমন দুশ্চিন্তায় পড়ার টেবিলে মা-বাবার জন্য একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার শরিফা ইসলাম নামে এক কলেজছাত্রী। চিরকুটে লেখা “পরিক্ষা ভালো হবে না।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরিফা ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। সকালে বাড়ির পেছনে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফার বোন মাহমুদা খানম জানান, শরিফা মেধাবী ছাত্রী ছিল। আগামী ২৮ সেপ্টেম্বর তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় সে দুশ্চিন্তায় ছিল। এ কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।

আরও পড়ুন  এক বছরে আত্মহত্যা করেছেন ৩১০ শিক্ষার্থী, অধিকাংশই ছাত্রী  

মা-বাবার উদ্দেশে লেখা চিরকুটে পরীক্ষার প্রস্তুতি শেষ করতে না পারা এবং ফলাফল ভালো না হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন শরিফা। শরিফার মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রধান প্রিন্স আহমেদ বলেন, “শরিফা কবিতা আবৃত্তি, বিতর্ক ও খেলাধুলায় সক্রিয় ছিল। গত ১০ সেপ্টেম্বর বিতর্ক সংসদে অসাধারণ তর্কযুদ্ধ করেছিল। পরে আমি তাকে প্রশংসাও করেছিলাম। এত প্রাণবন্ত ও প্রতিভাবান একটি মেয়ের এমন পরিণতি মেনে নেওয়া কঠিন।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

“পরীক্ষা ভালো হবে না”, মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কয়েকদিন পর পরিক্ষা। প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নিতে পারেননি। তাই ফলাফল খারাপ হতে পারে। এমন দুশ্চিন্তায় পড়ার টেবিলে মা-বাবার জন্য একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার শরিফা ইসলাম নামে এক কলেজছাত্রী। চিরকুটে লেখা “পরিক্ষা ভালো হবে না।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরিফা ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। সকালে বাড়ির পেছনে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফার বোন মাহমুদা খানম জানান, শরিফা মেধাবী ছাত্রী ছিল। আগামী ২৮ সেপ্টেম্বর তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় সে দুশ্চিন্তায় ছিল। এ কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।

আরও পড়ুন  প্রেমিকার বিয়ের খবর শুনে কিশোরের ফাঁস দিয়ে আত্মহত্যা