ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত
প্রতিবেদন

এক বছরে আত্মহত্যা করেছেন ৩১০ শিক্ষার্থী, অধিকাংশই ছাত্রী  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 595

ছবি সংগৃহীত

২০২৪ সালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীদের মধ্যে ৬১ শতাংশ ছিলেন ছাত্রী। বেশিরভাগ আত্মহত্যার ঘটনা ঘটেছে কিশোর-কিশোরী এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে। 

আটল ফাউন্ডেশনের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার ২০২৩ সালের তুলনায় কমেছে। ২০২৩ সালে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করে ২০২২ সালে সংখ্যা ছিল ৫৩২ জন সে তুলনায় গত বছরের আত্মহত্যার ঘটনা কম ঘটেছে। গত বছর আত্মহত্যা ঘটনা সবথেকে বেশি পাওয়া গেছে ঢাকা বিভাগে, যার হার ছিল ২৯ শতাংশ এবং সবচেয়ে কম সিলেট বিভাগে ২.১ শতাংশ।     

আরও পড়ুন  পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে ৩৮.৪ শতাংশ ছেলে তৃতীয় লিঙ্গ ও ট্রানজেন্ডার এর ০.৩ শতাংশ। গবেষণায় বলা হয়, আত্মহত্যার অন্যতম প্রধান কারণ ছিল পারিবারিক সমস্যা, প্রেমে ব্যর্থতা, সামাজিক চাপ, এবং মানসিক স্বাস্থ্যজনিত অসুবিধা। বিশেষত, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে পর্যাপ্ত মনোযোগ না দেওয়া আত্মহত্যার একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে।

গবেষকরা উল্লেখ করেন, ২০২৪ সালে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ১৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা ছিল বেশি, যার হার ৬৫.৭ শতাংশ। আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে মফস্বল এলাকায়, যেখানে মানসিক স্বাস্থ্য সেবা সীমিত।

নিউজটি শেয়ার করুন

প্রতিবেদন

এক বছরে আত্মহত্যা করেছেন ৩১০ শিক্ষার্থী, অধিকাংশই ছাত্রী  

আপডেট সময় ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

২০২৪ সালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীদের মধ্যে ৬১ শতাংশ ছিলেন ছাত্রী। বেশিরভাগ আত্মহত্যার ঘটনা ঘটেছে কিশোর-কিশোরী এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে। 

আটল ফাউন্ডেশনের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার ২০২৩ সালের তুলনায় কমেছে। ২০২৩ সালে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করে ২০২২ সালে সংখ্যা ছিল ৫৩২ জন সে তুলনায় গত বছরের আত্মহত্যার ঘটনা কম ঘটেছে। গত বছর আত্মহত্যা ঘটনা সবথেকে বেশি পাওয়া গেছে ঢাকা বিভাগে, যার হার ছিল ২৯ শতাংশ এবং সবচেয়ে কম সিলেট বিভাগে ২.১ শতাংশ।     

আরও পড়ুন  ৩৩ দিনের লড়াই শেষে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া