ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম :
ফের মেলোনিকে খোঁচা দিলেন ট্রাম্প কলকাতায় জীবিত মুসলিম কিশোরীকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল: পুলিশ সাভারের ককটেল বিস্ফোরণে প্রশাসনের ইন্ধনের অভিযোগ নাহিদ ইসলামের সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩ বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত শতাধিক ব্রাজিলের হারে কুষ্টিয়া-হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ বাবার মতো বেতনের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী—বললেন স্বাস্থ্যমন্ত্রী” অন্যের ওপর নির্ভর নয়, নিজস্ব উদ্যোগেই উন্নয়ন: মির্জা ফখরুল গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের হারে কুষ্টিয়া-হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের পর কুষ্টিয়া ও হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুজনই ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন এবং দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে দুই ঘটনার ক্ষেত্রেই মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ৬ জুলাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় রতন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার হোসেন মিস্ত্রীর ছেলে এবং দুই মাস বয়সী এক কন্যাসন্তানের বাবা।

স্থানীয় সূত্র জানায়, সকালে রতনের ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  এক বছরে আত্মহত্যা করেছেন ৩১০ শিক্ষার্থী, অধিকাংশই ছাত্রী  

স্থানীয়দের দাবি, রতন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন এবং দলের পরাজয়ের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে কয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন বলেন, যুবকের মৃত্যুর খবর তিনি শুনেছেন, তবে এটি শুধুমাত্র ফুটবল দলের পরাজয়ের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত নন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান এলাকা থেকে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মৃত চম্পক রেলীর ছেলে।

স্থানীয়দের দাবি, প্রকাশও ব্রাজিল দলের সমর্থক ছিলেন। ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে এলাকাবাসীর ধারণা।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের হারে কুষ্টিয়া-হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ

আপডেট সময় ০৭:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের পর কুষ্টিয়া ও হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুজনই ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন এবং দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে দুই ঘটনার ক্ষেত্রেই মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ৬ জুলাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় রতন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার হোসেন মিস্ত্রীর ছেলে এবং দুই মাস বয়সী এক কন্যাসন্তানের বাবা।

স্থানীয় সূত্র জানায়, সকালে রতনের ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা