ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

‘মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানের করতে সরকার বদ্ধপরিকর’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে জার্মানির একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়াল সরকার

স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম গন্তব্যও জার্মানি।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পরপর তিনটি নির্বাচন জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করেছে এবং এতে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্পিকার আরও বলেন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়। এর পর গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

বেগম খালেদা জিয়ার বিষয়ে স্পিকার বলেন, তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তার অবদান অনুসরণীয়।

বর্তমান সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত ছয়জন নারী সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনে ৫০ জন নারী সংসদ সদস্য রয়েছেন।

সাক্ষাতে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় কূটনীতি জোরদার এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

জার্মানির বুন্দেস্ট্যাগ সদস্য নিকলাস কাপের নেতৃত্বে গেরোল্ড ওটেন, জোহান সাথফ, উলে শাউস ও ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বৈঠকে অংশ নেন। এ সময় জার্মান দূতাবাস ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানের করতে সরকার বদ্ধপরিকর’

আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে জার্মানির একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  এনবিআর চাকরি অত্যাবশ্যকীয় সেবা, অবহেলা করলে কঠোর পদক্ষেপ: সরকার