ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত, আহত আরও তিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (৪৫) এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরজ আলী (২৮)।

আরও পড়ুন  আফগানিস্তানের মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, নিহত ১, আহত ৩

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়াজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাত ঘটে। দহকোলা গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক রওশন আলী বজ্রপাতে মারা যান। অন্যদিকে নারায়ণপুর গ্রামে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান আরজ আলী।

একই ঘটনায় মাঠে কাজ করা আরও তিন কৃষক আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত, আহত আরও তিন

আপডেট সময় ০৭:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (৪৫) এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরজ আলী (২৮)।

আরও পড়ুন  ইউক্রেন জুড়ে রাশিয়ার স্মরণকালের ভয়াবহ হামলা, নিহত ১৫