ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 1843

ছবি সংগৃহীত

কুষ্টিয়া সদর ৩ আসনের জামাতের মনোনীত প্রার্থী আমির হামজাকে হত্যার প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর কেন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকালে জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের সিঙ্গার মোড়ে মিছিল শেষে বক্তৃতাকালে স্টক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অধ্যাপক আবুল হাশেম। সে সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন  আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৭) বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক শূরা সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রিয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জামায়াতের কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলার হুসাইন, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াতের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের জামায়াতের প্রার্থী আফজাল হুসাইন, জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শহর আমীর এনামুল হকসহ দলের নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনাসহ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দলীয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম ১ ম জানাজার নামাজ সকাল ৯ টার সময় কুষ্টিয়া চাঁদাগারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ২ য় জানায়া ১১ টার সময় মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়া সদর ৩ আসনের জামাতের মনোনীত প্রার্থী আমির হামজাকে হত্যার প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর কেন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকালে জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের সিঙ্গার মোড়ে মিছিল শেষে বক্তৃতাকালে স্টক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অধ্যাপক আবুল হাশেম। সে সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন  ১১ দলীয় জোটের আসন সমঝোতা দু’একদিনের মধ্যে চূড়ান্ত হবে: জামায়াত আমির