ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আ.লীগের মিছিলে পুলিশের ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ওই সময় ও ওই এলাকায় মিছিল হতে পারে, পুলিশ তা অনুমান করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন  আজ ঢাকা সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। বিশেষ করে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের মতো ঘটনাও ঘটছে।

গুলশানের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের সময়কে কেন্দ্র করে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে নির্দিষ্ট সময় ও এলাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে, পুলিশ হয়তো তা ধারণা করতে পারেনি। তাই এটিকে গোয়েন্দা সংস্থা বা পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। পরে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসির কাছের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও তদন্ত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের কোনো দুষ্কৃতকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনাটিকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর প্রতিক্রিয়া হিসেবে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেননি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সরকার সন্তুষ্ট বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

গুলশানে আ.লীগের মিছিলে পুলিশের ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ওই সময় ও ওই এলাকায় মিছিল হতে পারে, পুলিশ তা অনুমান করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন  কালো পতাকা মিছিল করলেন অনশনরত শিক্ষকরা