ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ হেফাজতে ২ ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১ “আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ পোশাকশিল্পের মালিক সংগঠনের নেতারা অংশ নিয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের বর্বর হামলা, আরব লীগের জরুরি বৈঠকের আহ্বান

একই দাবিতে ঢাকার সাভারের আশুলিয়া এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সেখানে কয়েক শ শ্রমিকের অংশগ্রহণে অবরোধ কর্মসূচি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ পোশাকশিল্পের মালিক সংগঠনের নেতারা অংশ নিয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  লন্ডনে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বৈঠক সোমবার