ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদির সামরিক ঘাঁটিতে মিসাইল-ড্রোন হামলার দাবি হুথিদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

ছবি সংগৃহীত

ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এ দাবি করেন। তবে হামলাটি ঠিক কখন হয়েছে, তা তিনি জানাননি।

আরও পড়ুন  সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেন প্রতিনিধির বৈঠক: যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা

ইয়াহিয়া সারের দাবি, ঘাঁটির অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব স্থাপনা থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

গত সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে সৌদি আরব।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি অনাগ্রহ দেখিয়েছেন।

এর মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার কারণে লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের সৌদির গুরুত্বপূর্ণ পথটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদির সামরিক ঘাঁটিতে মিসাইল-ড্রোন হামলার দাবি হুথিদের

আপডেট সময় ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এ দাবি করেন। তবে হামলাটি ঠিক কখন হয়েছে, তা তিনি জানাননি।

আরও পড়ুন  সৌদিতে হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের সদর দফতর