ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির তেল পাইপলাইন বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। হামলার জন্য ইরাককে দায়ী করলেও তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা জবাব না দিয়ে বাগদাদকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দিচ্ছে রিয়াদ।

রিয়াদ ও মদিনা অঞ্চলের পাম্প স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। স্যাটেলাইট ছবিতেও একটি পাম্প স্টেশনে বড় ধরনের অগ্নিকাণ্ডের চিহ্ন দেখা গেছে।

আরও পড়ুন  ইউক্রেনে ৭২ ড্রোন নিক্ষেপ রাশিয়ার

হামলার ঘটনার তদন্তের পর ইরাকের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে বাগদাদ।

এর আগে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরাকের ভূখণ্ড থেকে নতুন করে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এরই মধ্যে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ হুথিরা দখলে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাব আল-মান্দেব প্রণালি ঘিরে হুথিদের এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির তেল পাইপলাইন বন্ধ

আপডেট সময় ০৯:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। হামলার জন্য ইরাককে দায়ী করলেও তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা জবাব না দিয়ে বাগদাদকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দিচ্ছে রিয়াদ।

রিয়াদ ও মদিনা অঞ্চলের পাম্প স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। স্যাটেলাইট ছবিতেও একটি পাম্প স্টেশনে বড় ধরনের অগ্নিকাণ্ডের চিহ্ন দেখা গেছে।

আরও পড়ুন  সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮