ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 60

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সৌদি রাষ্ট্রদূত এই আমন্ত্রণপত্র তুলে দেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেবেন কি না, নাকি দেশটিতে দ্বিপক্ষীয় সফরে যাবেন—এ নিয়ে আলোচনা চলছে। তবে ভারতের সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুন  প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ 

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে ভারতকে অনুকূল পরিবেশ তৈরিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানান, দ্বিপক্ষীয় সফরের সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন।

মুখপাত্র বলেন, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কারণে সফর নিয়ে চলমান আলোচনায় নেতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশ এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এ ছাড়া দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তরেরও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান

আপডেট সময় ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সৌদি রাষ্ট্রদূত এই আমন্ত্রণপত্র তুলে দেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেবেন কি না, নাকি দেশটিতে দ্বিপক্ষীয় সফরে যাবেন—এ নিয়ে আলোচনা চলছে। তবে ভারতের সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুন  ১/১১-তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর