ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ফোনালাপে পুতিন-ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে এক টেলিফোন আলোচনার খবর সামনে এসেছে। ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল তাদের প্রথম সরাসরি কথা। এই তথ্যটি নিজেই জানিয়েছেন ট্রাম্প, যা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। 

ট্রাম্প বলেন, পুতিন মানবিক দিক থেকে যুদ্ধ বন্ধ করতে চান এবং মৃত্যুর মিছিল থামাতে উদ্যোগী। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিন বা ওয়াশিংটনের পক্ষ থেকে।

আরও পড়ুন  ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে সশস্ত্র বাহিনী শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত পুতিনের

এয়ার ফোর্স ওয়ানে (মার্কিন প্রেসিডেন্টের বিমান) বসে ট্রাম্প এই সাক্ষাৎকারটি দিয়েছেন। প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুতিনের সঙ্গে যোগাযোগ কতবার হয়েছে, তা জানানো উচিত নয়। তবে, তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রহী।”

গত মাসে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এদিকে, ট্রাম্প শীঘ্রই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় বার্ষিকী, যখন হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই ইউক্রেনের নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ফোনালাপে পুতিন-ট্রাম্প

আপডেট সময় ০৭:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে এক টেলিফোন আলোচনার খবর সামনে এসেছে। ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল তাদের প্রথম সরাসরি কথা। এই তথ্যটি নিজেই জানিয়েছেন ট্রাম্প, যা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। 

ট্রাম্প বলেন, পুতিন মানবিক দিক থেকে যুদ্ধ বন্ধ করতে চান এবং মৃত্যুর মিছিল থামাতে উদ্যোগী। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিন বা ওয়াশিংটনের পক্ষ থেকে।

আরও পড়ুন  গাজা পুনর্গঠনে মিসরের নতুন উদ্যোগ, ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার পাল্টা কৌশল