ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিমানে আসা মশার কামড়ে জার্মানিতে ২ মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 107

ছবি সংগৃহীত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বিমানের মাধ্যমে আসা মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। বিরল এই ঘটনায় বিমানবন্দরের বিভিন্ন বিভাগে কর্মরত মোট ছয়জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

কর্মকর্তাদের ধারণা, আন্তর্জাতিক কোনো ফ্লাইটের মাধ্যমে ম্যালেরিয়াবাহী মশা জার্মানিতে ঢুকে পড়ে। আক্রান্ত ছয় কর্মীর কেউই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি। ফলে তাদের ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শুরুতে শনাক্ত করতে দেরি হয়।

আরও পড়ুন  কাউনিয়ায় দুই ছেলের বিরোধ দেখে হৃদরোগে ব্যবসায়ী বাবার মৃত্যু

এর মধ্যে দুই কর্মীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং পরে তারা মারা যান। বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস না থাকায় তাদের অসুস্থতার কারণ নির্ণয় করতেও সময় লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে মশা ধরতে বিশেষ ফাঁদ বসানো হয়েছে। ধরা পড়া মশাগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন গবেষকরা। এগুলো কোন দেশ থেকে এসেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

একই সঙ্গে বিমানবন্দরের কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তায় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জার্মানির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ম্যালেরিয়া মানুষ থেকে মানুষে ছড়ায় না; আক্রান্ত মশার কামড়ের মাধ্যমেই রোগটি ছড়ায়। ফলে সাধারণ শহরবাসীর জন্য এই ঘটনায় ঝুঁকি খুবই কম বলে জানিয়েছে তারা।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

বিমানে আসা মশার কামড়ে জার্মানিতে ২ মৃত্যু

আপডেট সময় ০৭:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বিমানের মাধ্যমে আসা মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। বিরল এই ঘটনায় বিমানবন্দরের বিভিন্ন বিভাগে কর্মরত মোট ছয়জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

কর্মকর্তাদের ধারণা, আন্তর্জাতিক কোনো ফ্লাইটের মাধ্যমে ম্যালেরিয়াবাহী মশা জার্মানিতে ঢুকে পড়ে। আক্রান্ত ছয় কর্মীর কেউই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি। ফলে তাদের ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শুরুতে শনাক্ত করতে দেরি হয়।

আরও পড়ুন  গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি