শিরোনাম :
গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 626
গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে উত্তেজনা তৈরি করেছেন, তাতে পরিস্থিতি আরও খারাপ হলে জার্মানি ২০২৬ বিশ্বকাপ বয়কট করতে পারে বলে সতর্ক করেছে একজন সিনিয়র জার্মান রাজনীতিক।
জার্মান এমপি ইউর্গেন হার্ট বলেছেন, এই ভাবনা শেষ বিকল্প হলেও এটি ট্রাম্পকে চাপ দেওয়া এবং বিষয়টির গুরুত্ব বোঝানোর উপায়।
আরও পড়ুন গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাব গ্রহণ করল আরব দেশগুলো, ট্রাম্পের পরিকল্পনায় অনড় যুক্তরাষ্ট্র
তিনি জানান, বিশ্বকাপ ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বয়কটের হুমকি কার্যকর বার্তা দিতে পারে।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

























