ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

তিন বছর পর ‘মহানগর ৩’-এর কাজ শুরুর ইঙ্গিত দিলেন আশফাক নিপুণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

তিন বছরের অপেক্ষার পর ‘মহানগর’ ভক্তদের জন্য নতুন খবর দিলেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে দেওয়া ভিডিও বার্তায় ‘মহানগর ৩’-এর স্ক্রিপ্টের কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এতে আলোচিত ওয়েব সিরিজটির তৃতীয় কিস্তি আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।

বুধবার, ২৬ আগস্ট নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নির্মাতা বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কোন স্ক্রিপ্টের কথা বলছেন, সেটি অবশ্য আলাদা করে জানাননি নিপুণ। তবে ভিডিওতে তিনি ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক নিজের কণ্ঠে গেয়ে শোনান। এরপরই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যায়, তৃতীয় কিস্তির কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা।

তবে ‘মহানগর ৩’-এর শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানাননি আশফাক নিপুণ।

২০২১ সালে মুক্তির পর ‘মহানগর’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের কারণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও জনপ্রিয়তা পায় সিরিজটি।

দ্বিতীয় সিজনের শেষেও তৃতীয় কিস্তির সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ অপেক্ষার পাশাপাশি বাজেটসংক্রান্ত জটিলতার কারণে ‘মহানগর ৩’ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

নির্মাতার সাম্প্রতিক ভিডিও বার্তায় সেই অনিশ্চয়তার মধ্যে নতুন করে আশার আলো দেখছেন দর্শকরা।

সিরিজটির জনপ্রিয় চরিত্র ওসি হারুনের ভূমিকায় মোশাররফ করিমের ফেরার কথা রয়েছে। পাশাপাশি তৃতীয় সিজনে পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

তিন বছর পর ‘মহানগর ৩’-এর কাজ শুরুর ইঙ্গিত দিলেন আশফাক নিপুণ

আপডেট সময় ০৮:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬