ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

‘কোনো অজুহাত নয়’ ইনিংস হারের পর শান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানে হারের পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের ব্যাটিং ব্যর্থতার পেছনে কন্ডিশন ও টসের প্রভাব থাকলেও সেটিকে অজুহাত হিসেবে দেখছেন না তিনি। শান্তর মতে, অস্ট্রেলিয়ার বোলাররা ভালো বোলিং করলেও সামনে এগোতে হলে বাংলাদেশের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হতাশাজনক ব্যাটিং নিয়ে কথা বলেন শান্ত। তিনি বলেন, টস বিশেষ করে প্রথম ইনিংসে বড় ভূমিকা রেখেছে, কারণ তখন ব্যাটিং করা বেশ কঠিন ছিল। তবে তিনটি ইনিংসই কঠিন হলেও সেটিকে হারের অজুহাত হিসেবে দেখাতে চান না তিনি।

আরও পড়ুন  আর্থিক সংকটের অজুহাত! আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

শান্ত বলেন, ‘সত্যি বলতে খুবই হতাশাজনক। তবে আমি মনে করি টস একটা বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে প্রথম ইনিংসে যেখানে ব্যাটিং বেশ কঠিন ছিল। সত্যি বলতে তিনটা ইনিংসই বেশ কঠিন ছিল, তবে কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি।’

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের প্রশংসাও করেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে, স্বাগতিক বোলাররা ভালো বোলিং করেছেন এবং তাদের বিপক্ষে চ্যালেঞ্জটা কঠিনই ছিল।

শান্ত বলেন, ‘তারা খুব ভালো বোলিং করেছে, তাই চ্যালেঞ্জটা ছিলই। আমার এখনও মনে হয় সামনে এগোনোর জন্য কিছু জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এমন উইকেট ও কন্ডিশনে খেলাকে কঠিন হিসেবে দেখছেন শান্ত। তার মতে, দীর্ঘ সময় পর এমন পরিবেশে এসে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে খেলার ক্ষেত্রে মানিয়ে নেওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম তাহলে খেলোয়াড়রা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারতো।’

নিউজটি শেয়ার করুন

‘কোনো অজুহাত নয়’ ইনিংস হারের পর শান্ত

আপডেট সময় ০৬:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬