ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ, যে সুবিধা পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 65

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় এ সুবিধার সঙ্গে শিক্ষার্থীরা জেমিনাইয়ের উন্নত সংস্করণ ব্যবহারের সুযোগ এবং ৪০০ জিবি বিনা মূল্যের ক্লাউড স্টোরেজ পাবেন।

তবে এ সুবিধা নিতে হলে শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় যাচাই করতে হবে। পাশাপাশি অফারের আওতায় জেমিনাই ব্যবহারের সীমা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ থাকবে।

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এজন্য ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রমাণপত্র প্রয়োজন হবে। বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া পরিচয়পত্রও পরিচয় যাচাইয়ের কাজে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন  চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

সুবিধাটি নিতে প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে গুগল ওয়ানের শিক্ষার্থী পেজে যেতে হবে। সেখানে ‘শিক্ষার্থী সুবিধা গ্রহণ করুন’ অপশনে ক্লিক করে দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে।

এরপর শিক্ষার্থীর নাম, বিশ্ববিদ্যালয়ের নামসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। গুগলের পক্ষ থেকে চাওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পড়াশোনার ক্ষেত্রেও জেমিনাইয়ের বেশ কিছু সুবিধা ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা। নিজেদের ক্লাসের নোট ও পাঠ্যসূচি আপলোড করলে সেগুলোর ভিত্তিতে ব্যক্তিগত পড়ার নোট, ছোট শিক্ষামূলক পাঠ এবং কুইজ তৈরি করতে পারবে এআই।

শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণেও সহায়তা করবে এই প্রযুক্তি। জটিল বিষয় সহজে বোঝার জন্য ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন ও তথ্যের সারণি তৈরি করা যাবে।

এর ফলে বিজ্ঞান, গণিতসহ বিভিন্ন জটিল বিষয় শেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সহায়তা পাবেন। এ ছাড়া অফারটির আওতায় জেমিনাই লাইভ ও গভীর গবেষণার সুবিধাও থাকছে।

যোগ্য শিক্ষার্থীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ, যে সুবিধা পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬