ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 74

ছবি সংগৃহীত

ম্যাকাই টেস্টে মিচেল স্টার্কের বিধ্বংসী পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে সবকটি উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর।

সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ার পর আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুরু থেকেই স্টার্কের গতির সামনে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

আরও পড়ুন  দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

মাত্র ৬.৪ ওভারেই ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় চার ওভার বোলিং করে তিনটি মেডেনসহ মাত্র চার রান দেন স্টার্ক। টেস্ট ক্যারিয়ারে এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল তার।

ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে একে একে সাজঘরে পাঠিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন স্টার্ক।

বাংলাদেশের ইনিংস শেষে স্টার্কের শিকার দাঁড়ায় ছয় উইকেটে। ১০ ওভার বল করে মাত্র ১৩ রান খরচ করেন তিনি, যার মধ্যে মেডেন ছিল ছয়টি।

৩৯ রানে নবম উইকেট হারানোর পর টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে ৩০তম ওভারের শেষ বলে তাইজুল ইসলাম জশ হ্যাজেলউডকে চার মেরে সেই পরিস্থিতি এড়ান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। তাইজুল ইসলাম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ম্যাকাই টেস্টে মিচেল স্টার্কের বিধ্বংসী পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে সবকটি উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর।

সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ার পর আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুরু থেকেই স্টার্কের গতির সামনে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

আরও পড়ুন  জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, চূড়ান্ত হলো সূচি