ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

বক্স অফিস কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফলে বক্স অফিসের ইতিহাসে দ্রুততম সময়ে এই মাইলফলক ছোঁয়া সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এটি।

সর্বশেষ হিসাবে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৮০০ কোটি টাকা। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর এটিই সবচেয়ে দ্রুত ২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করা সিনেমা।

৩১ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে এটি। এরপর মাত্র ১৭ দিনের মধ্যে সেই আয় দ্বিগুণ করে ২ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছে যায়।

সিনেমাটির এই সাফল্য শুধু ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, হলিউডের বক্স অফিসের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এতে পিটার পার্কার চরিত্রে আবারও অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে রয়েছেন জেন্ডায়া।

এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো।

নিউজটি শেয়ার করুন

বক্স অফিস কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

আপডেট সময় ০১:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬