ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

দেশের তরুণদের মধ্যে জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। এখন থেকে এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’। সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।

রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের পথচলার ধারাবাহিকতায় নতুন পরিচয়ে ‘সার্কেল’কে সামনে আনা হয়েছে। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবা কিংবা অপারেটরের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হয়ে যাবেন। তাদের ০১৬ নম্বর, বর্তমান প্যাকেজ, ব্যালান্স এবং অন্যান্য সেবা আগের মতোই চালু থাকবে। এ জন্য গ্রাহকদের আলাদাভাবে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

আরও পড়ুন  ভারতে স্টারলিঙ্ক: পরিষেবা আনতে স্পেসএক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে জিয়ো ও এয়ারটেল

রবি জানিয়েছে, মোবাইল সেবার পাশাপাশি গ্রাহকদের এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও ব্যক্তিগত তথ্যও আগের মতো নিরাপদ ও সচল থাকবে।

এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক পরিচয়কে ভিত্তি করেই সার্কেলকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যতমুখী প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে নতুন ব্র্যান্ডটির।

‘আসল সংযোগ, সবসময় সচল’—এই প্রতিশ্রুতি নিয়ে সার্কেলের যাত্রা শুরু হয়েছে। বিনোদন, গেমিং ও কনটেন্ট তৈরি থেকে শুরু করে তরুণদের দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমে নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ।

তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এখন শুধু আরও বেশি মানুষকে সংযুক্ত করা নয়, সেই সংযোগকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।

রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। নতুন পরিচয়ে সার্কেল বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’

আপডেট সময় ০৮:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬