ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 77

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটার প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে মেটার আইনি সুরক্ষা প্রত্যাহার এবং কোম্পানির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৩ জুলাই প্রকাশিত একটি ভিডিও সাময়িকভাবে মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ অবস্থান নিয়েছে সংসদীয় কমিটি। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যবস্থা না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হতে পারে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়েরের পথও উন্মুক্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন  ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ

প্রতিবেদনে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তরুণদের উদ্দেশে প্রকাশ করা প্রধানমন্ত্রী মোদির প্রথম সেলফি ভিডিওটি মেটা সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল। পরে ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি পুনরায় চালু করা হয়। চলতি সপ্তাহের শুরুতে মেটা ঘটনাটিকে ‘কারিগরি ত্রুটি’ বলে ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করলেও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করেনি।

এদিকে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রতিরোধে ব্যর্থতার অভিযোগেও মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংসদীয় কমিটি। গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এ বিষয়ে আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্যের উদ্ধৃতি দিয়ে নিশিকান্ত দুবে বলেন, ভারতে শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। শিশুদের প্রতি যৌন নির্যাতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের অশ্লীল কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়াকে গুরুতর অপরাধ উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে এ ধরনের অপরাধ প্রতিরোধে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

আপডেট সময় ০৫:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটার প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে মেটার আইনি সুরক্ষা প্রত্যাহার এবং কোম্পানির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৩ জুলাই প্রকাশিত একটি ভিডিও সাময়িকভাবে মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ অবস্থান নিয়েছে সংসদীয় কমিটি। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যবস্থা না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হতে পারে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়েরের পথও উন্মুক্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন  ভারতের পররাষ্ট্র সচিব ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা