ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষার্থী বিষপান ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন মাতৃদুগ্ধের বিকল্প নেই, সচেতনতা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর গুম করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন  নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকের বাসায় তারেক

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর।

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

আপডেট সময় ১১:২৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন  রাজনৈতিক দল নিবন্ধন ও আচরণবিধি নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ