ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নেতানিয়াহু নীতির বিরুদ্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরাইলের সাবেক কর্মকর্তারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

ইসরাইলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনের প্রায় ৬০০ সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। চিঠিতে নেতানিয়াহু সরকারের বসতি সম্প্রসারণ নীতির সমালোচনাও করা হয়েছে।

চিঠিতে সাবেক কর্মকর্তারা অভিযোগ করেন, ইসরাইল সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের জমি দখলে উৎসাহ দেওয়ার নীতি দেশটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

আরও পড়ুন  বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার নির্বাহী আদেশে স্বাক্ষর দিলেন ট্রাম্প

তাদের মতে, এ ধরনের নীতি শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে হওয়া আব্রাহাম চুক্তি সম্প্রসারণের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করতে পারে।

প্রতিবেদনে বলা হয়, আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইল কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে ওই প্রক্রিয়ায় ফিলিস্তিন ইস্যুটি কার্যত উপেক্ষিত ছিল।

বিশ্লেষকদের মতে, খোলা চিঠির উদ্দেশ্য হলো হোয়াইট হাউসের দৃষ্টি আকর্ষণ করা এবং স্বাক্ষরকারীদের দৃষ্টিতে ক্রমেই জটিল হয়ে ওঠা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করা।

প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক কর্মকর্তাদের এই অবস্থান ইসরাইলের প্রতিরক্ষা মহলের আগের সতর্কবার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে উল্লেখ করা হয়েছিল, বসতি স্থাপনকারীরা ক্রমশ নিজেদের উদ্যোগে ইসরাইলি সেনাবাহিনীর ভূমিকা পালনের চেষ্টা করছে, যা শেষ পর্যন্ত সেনাদের জন্যও অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু নীতির বিরুদ্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরাইলের সাবেক কর্মকর্তারা

আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬