ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

১০ আগস্ট এসএসসির ফল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 84

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।

সোমবার, ২৭ জুলাই তিনি জানান, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল রবিবার, ১০ আগস্ট প্রকাশ করা হবে।

আরও পড়ুন  সার্ক কার্যকর করতে একমত, বাংলাদেশ-নেপাল

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার, ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে তিনি জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন।

এরও আগে রবিবার, ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সোমবার, ২১ এপ্রিল শুরু হয়ে মঙ্গলবার, ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

১০ আগস্ট এসএসসির ফল

আপডেট সময় ০৫:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।

সোমবার, ২৭ জুলাই তিনি জানান, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল রবিবার, ১০ আগস্ট প্রকাশ করা হবে।

আরও পড়ুন  নাটোরে বিএসআরআই উদ্ভাবিত আখ চাষে কৃষকের ভাগ্য বদল