ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম :
‎প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতার বাসায় কোয়েল? নতুন জল্পনা ‎চেকের মামলায় সালমান এফ রহমানের জামিন ‎কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‎বন্ধুকে বাঁচাতে গিয়ে নরসিংদীতে চার মাদ্রাসাছাত্রীর ডুবে মৃত্যু রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ মির্জা ফখরুল শহীদ জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার সরকারি-বিরোধীদল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক, প্রধানমন্ত্রীর নির্দেশনা

‎কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

‎দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে বাংলাদেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব রয়েছে—এমন কোনো প্রমাণ সরকারের কাছে নেই বলে জানিয়েছেন তিনি।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

‎আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কারা জড়িত—এমন প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমদ বলেন, কিছু ব্যক্তি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে। কিছু সংগঠনকে চরমপন্থি বলা যেতে পারে, তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে সরকার মনে করে না।

‎স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনো শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।

‎সংবাদ ব্রিফিংয়ে তিনি শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেপ্তার আসামিদের প্রত্যর্পণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

‎কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬