ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম :
দেশ,সবুজ,প্রধানমন্ত্রী

দেশকে আরও সবুজ করতে হবে : প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 9

ছবি সংগৃহীত

বাংলাদেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ সম্পর্কে জানারও চেষ্টা করতে হবে।

বুধবার, ১৫ জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের আওতায় একই দিনে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।

আরও পড়ুন  নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘নতুন যুদ্ধ’ শুরু: প্রধানমন্ত্রী

শিশু শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর একটি করে গাছ লাগানোর চেষ্টা করতে হবে। সেটি বিদ্যালয়, বাড়ির আশপাশ বা যেখানে সম্ভব সেখানে রোপণ করা যেতে পারে। একই সঙ্গে গাছটির ধরন, আয়ুষ্কাল, অক্সিজেন উৎপাদনের সক্ষমতা এবং মানুষের জন্য এর উপকারিতা সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে জানারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এভাবে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। বিদ্যালয়ে লাগানো গাছ বড় হলে শিক্ষার্থীরা তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে। আর বাড়ির আশপাশে লাগানো গাছ বড় হলে পরিবেশ শীতল হবে এবং নির্মল বাতাস উপভোগ করা যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, একসঙ্গে বিপুল সংখ্যক গাছ রোপণের মাধ্যমে এটি একটি স্মরণীয় দিনে পরিণত হয়েছে। কর্মসূচির উদ্বোধনের পর তিনি প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশ,সবুজ,প্রধানমন্ত্রী

দেশকে আরও সবুজ করতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ সম্পর্কে জানারও চেষ্টা করতে হবে।

বুধবার, ১৫ জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের আওতায় একই দিনে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।

আরও পড়ুন  সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী