ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

বিগত দুই সরকারের আমলে শিশুদের হামের টিকা প্রদানে গাফিলতিকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সময়মতো টিকাদান কর্মসূচি গুরুত্ব না পাওয়ায় দেশে হাম ছড়িয়ে পড়েছিল এবং অনেক শিশুর প্রাণহানি ঘটেছে। আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বর্তমান সরকার ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য স্বাস্থ্যখাতে ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া।” তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা কেন্দ্রে রূপান্তর করা হবে এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

আরও পড়ুন  ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

স্বাস্থ্যখাতের জনবল সংকট দূর করতে সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবে নারী। এছাড়া দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়তে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ডিজিটাল পদ্ধতিতে নাগরিকদের স্বাস্থ্যতথ্য সংরক্ষণ করবে।

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে যুক্তরাজ্যের বিখ্যাত ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ (এনএইচএস) মডেলে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করেন সরকার প্রধান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ সহজ করতে গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক কিছু সংকট নিরসনের পরই এটি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে তিনি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রধানমন্ত্রী কর্মকর্তাদের স্থানীয় পর্যায়ে টিকাদান ও রোগ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিগত দুই সরকারের আমলে শিশুদের হামের টিকা প্রদানে গাফিলতিকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সময়মতো টিকাদান কর্মসূচি গুরুত্ব না পাওয়ায় দেশে হাম ছড়িয়ে পড়েছিল এবং অনেক শিশুর প্রাণহানি ঘটেছে। আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বর্তমান সরকার ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য স্বাস্থ্যখাতে ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া।” তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা কেন্দ্রে রূপান্তর করা হবে এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

আরও পড়ুন  কূটনীতিকদের সম্মানে ইফতার, বৈশ্বিক সহযোগিতার ওপর জোর প্রধানমন্ত্রীর