কাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানুন দেখার উপায়
- আপডেট সময় ০৪:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 104
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। একই দিন দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে ফল জানতে পারবেন।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর তা অনলাইনে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে। টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল এবং বাংলালিংকসহ যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ফল দেখা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DPE এরপর একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ, রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীরা ঘরে বসেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে পরীক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করার পর ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখা যাবে।


























