ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর ওই নতুন শুল্ক কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  শেষ দিনে পাকিস্তানকে হারাতে প্রয়োজন ৩ উইকেট

ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন কোনো শুল্ক যুক্ত হচ্ছে না।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে অংশ নেওয়ার চেষ্টা করবে বিএনপি সরকার।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করছে না জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দায়িত্বে থাকা অবস্থার কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা পরে কোনো অপরাধ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের সময়ে জ্বালানি খাতে সিদ্ধান্তহীনতার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না। দীর্ঘদিন জ্বালানি নিরাপত্তা ছিল না এবং গ্যাস উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ওই সময় পুলিশ মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল ব্যবহার করে গুলি করেছে। ২০১৮ সালের নির্বাচন নিয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনের বিচার না হলে অবিচার হবে।

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, যে-ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। সরকার এ ঘটনাকে উপেক্ষা করবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে, সেটি যে কারণেই ঘটে থাকুক, সেখানে কোনো আইন লঙ্ঘন হয়ে থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

আপডেট সময় ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর ওই নতুন শুল্ক কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর জড়ো, বাড়ছে সংঘাতের আশঙ্কা