ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু, বাইরে উদ্বিগ্ন অভিভাবক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 131

ছবি: খবরের কথা

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা হলে পরীক্ষা দেওয়ার সময় বাইরে উদ্বেগ, প্রত্যাশা ও দোয়ায় অপেক্ষা করতে দেখা গেছে অভিভাবকদের।

রাজধানীর কয়েকটি পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মধ্যে কেউ সন্তানের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আবার কেউ তাদের সফলতার জন্য দোয়া করেন।

আরও পড়ুন  অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

একই কেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন আরেক অভিভাবক নাজিবুল বাশার। তিনি জানান, তার ছেলে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার ভাষ্য, ছেলের প্রস্তুতি সন্তোষজনক হয়েছে এবং প্রত্যাশিত ফল অর্জনের বিষয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, ছেলের মা নিয়মিত পড়াশোনায় দিকনির্দেশনা দিয়েছেন এবং ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে।

প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এ বছর এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্সসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা রাখা হয়েছে, যাতে পরীক্ষা চলাকালে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

এইচএসসি পরীক্ষা শুরু, বাইরে উদ্বিগ্ন অভিভাবক

আপডেট সময় ১২:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা হলে পরীক্ষা দেওয়ার সময় বাইরে উদ্বেগ, প্রত্যাশা ও দোয়ায় অপেক্ষা করতে দেখা গেছে অভিভাবকদের।

রাজধানীর কয়েকটি পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মধ্যে কেউ সন্তানের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আবার কেউ তাদের সফলতার জন্য দোয়া করেন।

আরও পড়ুন  শিক্ষা ব্যবস্থায় ফিরছে বৃত্তি পরীক্ষা