ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সেখানে সহকর্মী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রিয় এই শিল্পীকে শেষ বিদায় জানান।

এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নাট্যব্যক্তিত্ব ম হামিদসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন।

পরে বেলা ১১টার দিকে বিটিভি প্রাঙ্গণ থেকে মরদেহবাহী গাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

শহীদ মিনারে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, মনিরুজ্জামান, শারমিন এস মুরশীদ, কেরামত মাওলাসহ অনেকে।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গোলাম মোস্তফা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক বাম ঐক্য, প্রাচ্যনাট, বটতলা, দূরন্ত স্টেশন, বঙ্গরঙ্গ নাট্যদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্যসংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে মারা যান মুস্তাফা মনোয়ার।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার জন্য নেওয়া হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার

আপডেট সময় ১২:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬