চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- আপডেট সময় ০২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 21
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রাতে তিনি দেশে ফেরেন।
সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। পাশাপাশি বাংলাদেশের খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্টের খেলা সরাসরি দেখেন।
এ সময় তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়াসহ বিভিন্ন দেশের ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
সফরে বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গেও মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।
























