ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 77

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস: বাংলাদেশিদের অবস্থান এবং অর্থনৈতিক প্রভাব

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা স্বাগত জানান।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন  মালয়েশিয়া থেকে আড়াই লাখ অবৈধ অভিবাসী ফেরত: আতঙ্কে বাংলাদেশিরা, চলমান অভিযান আরও তীব্র